
নওগাঁয় বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী প্রতিপাদ্যে গনপ্রকৌশলী ও আইডিবিইর ৫৪তম দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার সকালে মুক্তির মোড় শহীদ মিনারে একেএম নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
এটি.এম.এ. মমিন, উপপরিচালক (স্থানীয় সরকার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন নির্বাহী প্রকৌশলী, নওগাঁ পৌরসভা ,সহসভাপতি আবুল কালাম আজাদ।
এসময় বক্তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু সার্টিফিকেট এর জন্য লেখাপড়া করলে হবে না ,দক্ষ ভাবে কাজ শিক্ষে দেশকে ভালো ভাবে গড়তে হবে। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন ফেরাউল ইসলাম সাধারন সম্পাদক আইডিবিইর নওগাঁ।পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে জেলা পরিষদ পার্কে এসে শেষ হয়। এসময় জেলার কর্মকর্তাবৃন্দ, ও ডিপ্লোমা শিক্ষার্থীগন উপস্থতি ছিলেন।