1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ০৭ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদ এ দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয়তাবাদী ফোরাম এর পক্ষে হতে দেশ ও জাতি গঠনে শহীদ জিয়ার আত্মত্যাগকে সমুন্নত রেখে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং জাতির চলমান সংগ্রামে তাঁর আদর্শকে ধারণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় বিকেবি জাতীয়তাবাদী ফোরামে’র প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর