1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ যুবক যুবতী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দেহ ব্যবসার দায়ে ৫ জন যুবতি ও ৩ জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের হালাদারপাড়া এলাকার একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফারহানা আক্তার-(২১), বিউটি খানম-(৩০), সীমা আক্তার-(২৪), আবেদা সিনথি-(২৮), রুমা আক্তার-(১৯), শুভ-(২৬), রিফাত-(২৬) ও হৃদয়-(২১)। গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায়।
পুলিশ জানায়, শহরের হালদারপাড়ার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২ টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ৫ জন যুবতি ও ৩ জন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর