1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার লতিফপুর এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান শেলীসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- এসময় গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।

র‌্যালী শেষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রি হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে। সেই ধারাবাহিকতায় কালিয়াকৈরে প্রায় ৫০ হাজার মানুষ এই র‌্যালীতে অংশগ্রহণ করেছেন।

জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অনতি বিলম্বে এই দেশে যে নিবার্চন হবে। সে নির্বাচনে জনগনের রায় যদি বিএনপি পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেই ৩১ দফা বাস্তবায়িত হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর