1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা-উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সরকারি বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।

এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। এক ফটো পোস্টে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট-টাইম হিসেবে যুক্ত হলো শিক্ষার্থীরা, জনমনে স্বস্তি। প্রতিদিন দুই শিফটে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। চার ঘণ্টার প্রতি শিফটে মিলবে ৫০০ টাকা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর