1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত ব্যামেলকো সম্মেলন-২০২৪

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ভারপ্রাপ্ত প্রধান জনাব এ, কে, এম, এহসান প্রধান অতিথি হিসাবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলোর উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও এর প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপসমূহ নিয়ে আলোকপাত করেন।

ব্যাংকের সকল শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধান সহ সর্বমোট ৩৫০ জন উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দও উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা জনাব মোঃ মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর