1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার মেয়াদ উত্তীর্ণ মুল্যবিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা  

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্স কমিটির তদরকিতে মেয়াদ উত্তীর্ণ মুল্যবিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ তদারকিতে  জরিমানা করা হয়।
 চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার বড়বাজারের মেসার্স জনি স্টোরে তদারকি করার সময় অনঅনুমোদিত নিম্নমানের নকল শিশুখাদ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মুল্যবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। পূর্বে সতর্ক করার পরও এ প্রতিষ্ঠানের মালিক হামিদুর রহমান জনি  পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতে এ নকল ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে বিক্রি করে আসছে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য ভর্তী ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অব কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে। এ প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে তিনি জানান। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন।
এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শণ করতে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা  রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ীক নেতৃবৃন্দ।
 আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগীতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর