1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেটকে লাঞ্ছিত

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেটকে লাঞ্চিত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পালিয়ে যায়।

জানা যায়, উপজেলার সফিপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি) দিল আফরোজের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আসে। এসময় তার সঙ্গে কয়েকজন পুলিশ ও ১০/১২ জন ছাত্র ছিল। বাজারের আরিফ ও রাজু মিয়ার দোকানে মালামাল ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগে দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে থাকা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের কথাকাটাকাটি হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে ভ্রাম্যমান আদালতকে লক্ষ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেটকে ঘেরাও করে শ্লোগান দিতে থাকে। এসময় সঙ্গীয় পুলিশ ব্যাবসায়ীদের বাধা দিলে পুলিশসহ ম্যাজিষ্টেকে লাঞ্চিত করে। অবস্থা বেগতিক দেখে ভ্রাম্যান আদালতের ম্যাজিষ্টেটসহ সঙ্গে থাকা লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই আন্দোলনকারী ব্যবসায়ীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই জড়িতরা পালিয়ে যায়। তবে সরকারীকাজে যারা বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ বলেন, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহি কতায় মঙ্গলবার উপজেলার সফিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দেয়। সরকারী কাজে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘটনায় জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিষয়টা আমরা খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর