1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত
তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে ছিটকে পড়েছেন দক্ষিণ জেলা বিএনপির আগের কমিটির আহ্বায়ক ডা. মাহাবাবুর রহমান লিটন সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্যসচিব হয়েছেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার।
এর আগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর ৫২ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ডা. মাহাবাবুর রহমান লিটনকে আহ্বায়ক ও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর