1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহের রহমতপুরে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে  নিহত ১

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

ময়মনসিংহের রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতের নাম মো. হিমেল (২৫)। নিহত মো. হিমেল রহমতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই দগ্ধ হয়ে হিমেল ঘটনাস্থলেই মারা যান।

এসময় আহত আরও ৭ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী রয়েছে। নারীসহ ৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬টি ইউনিটে সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর