1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আশেক নগর পার্কে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এসময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবী আহমেদ দুলাল, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুল জলিল,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি,শ্রমিকদল,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর