1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক ও বিকাশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিকাশের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যার মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করা যায়। বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের চব্বিশ ঘন্টা দ্রুততার সাথে অর্থ প্রবাহ পরিচালনা করতে সহায়তা করার জন্য এই সুবিধাজনক এবং সুরক্ষিত পরিষেবাটি চালু করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা যাদের সাউথইস্ট ব্যাংক পিএলসি.- তে একাউন্ট রয়েছে তারা ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে তাৎক্ষনিক অ্যাড মানি এবং ই-মানি স্থানান্তর করতে সক্ষম হবে। এ ছাড়াও, বিকাশ দ্বারা প্রবর্তিত এই ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা দ্রুততম সময়ের মধ্যে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স স্থানান্তর করে তাদের ডিজিটাল ওয়ালেটে ই-মানি জেনারেট করতে পারবে এবং তারা তাদের ডিজিটাল ওয়ালেট থেকে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টে ই-মানি স্থানান্তর করতে পারবে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খান, বিকাশ লিমিটেডের সি এফ ও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত

 

ছিলেন।

 


 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর