1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ তরুন তরুণী গ্রেপ্তার

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল থেকে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলায় চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় চাঁদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চন্দ্রা এলাকার আব্দুল মান্নান প্লাজায় চাদপুর বডিং নামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। অতচ ওই আবাসিক হোটেলের পাশেই স্কুল কলেজ ও মসজিদ রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ফল পায়নি। উপায় না পেয়ে রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করা হয়। পরে ৯৯৯-এর ফোন পেয়ে থানা পুলিশ ওই আবাসিক হোটেলে অভিযান চালায়।

এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ চন্দ্রা এলাকায় আব্দুল মান্নান প্লাজার পাশে একটি সরকারী কলেজ ও স্কুল রয়েছে। অপর পাশে রয়েছে মসজিদ। ওই স্কুল কলেজ মসজিদের পাশে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। আমরা অভিযোগ দিয়েও কোন ফাল পাইনি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ওই হোটেলে অভিযান চালায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বলেন চন্দ্রা এলাকায় চাদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ তরুন তরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর