1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যু এলাকায় বাসের ধাক্কায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। যাত্রীবাহী বাস অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হয়।
এসময় অটোরিক্সার দুই যাত্রী আহত হয়েছে। নিহত হলেন, অটোরিক্সা চালক শরীফ হোসেন।তার বাড়ী ময়মনসিংহ সদর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার দুপুরে চন্দ্রা থেকে যাত্রী ভরে একটি অটোরিক্সা সফিপুরের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই অটোরিক্সাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুত বাজার এলাকায় পৌছালে যাত্রীবাহী একটি বাস পিছন থেকে অটোরিক্সায় ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে  উল্টে  যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক শরীফ হোসেন নিহত এবং রিক্সায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করে। নাওজোর হাইওয়ে থানা পুলিশের ওসি রহিছ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর