1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছা প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
মুক্তাগাছা প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবণে আলোচনা সভা ও কেক কাটা আনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম রতন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শহিদ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে আনুষ্ঠানিকভাবে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর