1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পতন মেনে নিতে পারেনি শেখ হাসিনা, তাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দল সভাপতি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে না পেরে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিকদলের সাংগঠনিক কর্মী সভায় এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, খুনি হাসিনার পতনের আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিন্তু হঠাৎ পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাত ও ধূলিস্যাত করতে শেখ হাসিনা নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হটাতে ও স্থিতিশীলতাকে ব্যর্থ করতে কখনো ডাকাত আবার কখনো আনসার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে অস্থির হয়ে আছে। কিন্তু রাক্ষসী শেখ হাসিনা যাতে আর দেশে ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচন কখন হয় জানা নেই। কারণ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ যে যেটা পায় সেটা ভোগ করতে চায়। তিনি বলেন, শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অপকর্মের কলঙ্ক নেই। তাই যারা চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগনের সেবায় প্রতিটি নেতাকর্মী কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে।
সভায় জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ হেবজুল বারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। সভায় বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকদলের নেতৃবৃন্দরা  অংশগ্রহন করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর