1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
একাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার উদ্যোগে শহরের কাচারি পাড় পৌর মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে টি, এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল। বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা, এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর