1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিডিইউ উপাচার্যের সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর চলমান “B-TopSE” প্রোগ্রাম বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এর সাথে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর প্রতিনিধি দল। 
বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাইকা প্রজেক্ট ডিরেক্টর ক্যাটসুকি নাহো, বিডিইউ এর মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রপ্ত) জনাব মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
জাইকা প্রতিনিধি দল মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ-কে জাইকার চলমান “B-TopSE” প্রোগ্রাম এর প্রশিক্ষণ সম্পর্কে অবগত করেন এবং তাদের পরিকল্পনা তুলে ধরেন।
উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর পক্ষ থেকে জাইকা-কে সকল ধরনের সহযোগিতা করার ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করেন। জাইকা এবং বিডিউ এর মধ্যকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে দল আশা প্রকাশ করে জাইকা প্রতিনিধি দল।
উল্লেখ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (বেসিস) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারত্বে চলমান “B-TopSE” প্রোগ্রামটি বাস্তবায়ন করবে জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস।’
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক্সের মধ্যে দূরত্ব কমিয়ে এনে বাংলাদেশের আইসিটি সেক্টরে টেকসই উন্নতি সাধন করা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর