1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল 

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:
  • প্রকাশে সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত
গাজীপুরে কালিয়াকৈরে বুধবার সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরন করা হয়েছে। বিএনপি’র দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই শতাধিক অসহায় দুঃস্থ,অসুস্থ  নারী পুরুষ এবং শিশুদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান,সদস্য সচিব শাহিনুজ্জামান,কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন,সদস্য সচিব আমজাদ হোসেন ।
এসময় বক্তারা বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী অসহায় দুস্থ, অসহায়  মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার,শাহিনুর রহমান,জেলা যুবদলের সম্মানিত সদস্য খাইরুল হাসান রিপন, মীর ইয়াদ আলী, কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও আব্দুল হামিদ সহ আরো অনেকে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর