1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮৭০ গ্রাম।
 চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে বুধবার (৩০ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা পৌনে ৬ টার সময় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন খবরে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া মাছপাড়া দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে।
এ খবরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমসহ একদল বিজিবি সদস্য সীমান্তের ৯৫/৩-এস খুঁটি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়ায় অবস্থান নেয়। এদিন দুপুর পৌনে ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়।
এ সময় চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর