1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় সড়কের কাজ পরিদর্শন, ভালো কাজের আশ্বাস

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ পরির্দশন করেছেন রাজশাহী জোনের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। পরে নির্মানাধীন সড়কটি থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেয়া হয়।

উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে উপজেলার মনমথপুর জলিলের বাড়ি হতে আব্দুল মালেকের ক্যানাল ভায়া ঈদগাহ সড়ক পর্যন্ত ৯শ মিটার সড়কটি পাকাকরণের কাজ চলছে। এ কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ্ নির্মানাধীন সড়কটি পরিদর্শনে গিয়ে নিম্নমানের সামগ্রী দেখে তাৎক্ষনিক অপসারণ ও ভালো সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ দেন।

এদিকে এ ঘটনা নজরে আসলে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী রোমেল হায়দার মঙ্গলবার ওই সড়কটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহসহ অন্যরা।

এসময় কর্মকর্তারা সাংবাদিকদের জানান, শিডিউল মোতাবেক সড়ক নির্মান কাজ সম্পন্ন হবে। নির্মান কাজে শেষে পুনরায় এই সড়কটি আমরা আবার পরিদর্শন করবো। পরিদর্শনকালে এলাকাবাসী জানান সড়কটি বর্তমানে ভালো মানের সামগ্রী দ্বারা নির্মান করা হচ্ছে। তারা এ জন্য সাঁথিযা উপজেলা নির্বাহী প্রকৌশলী শহীদুল্লাহ্কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর