1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আইপিডিসি-তে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

আজ ২৯ অক্টোবর, ২০২৪ ,মঙ্গলবার আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এই সেমিনারটি দেশব্যাপি স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে আইপিডিসি’র কার্যক্রমের একটি অংশ। ব্রেস্ট ক্যান্সার সনাক্তকরণ ও প্রতিরোধে আইপিডিসি’র নারী কর্মীদের সচেতন করাই ছিল এর মূল উদ্দেশ্য।

প্রতিবছর অক্টোবর মাসে বিভিন্ন ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়। এসময় নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রাথমিকভাবে ক্যান্সার সনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। আজ (২৯ অক্টোবর, ২০২৪) এ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে বিশেষজ্ঞরা নারীদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য-পরামর্শ দেন। আইপিডিসি ফাইন্যান্স তাদের নারী কর্মীদের জীবনমান উন্নত করতে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত ও জ্ঞানসমৃদ্ধ কমিউনিটি গড়তে সবসময় স্বচেষ্ট। এই সেমিনারটি দেশব্যাপি নারীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা সহজলভ্য করার আইপিডিসি’র প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সবাই আশা করছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, একটি স্বাস্থ্য-সচেতন জাতি গঠনে সবারই নির্দিষ্ট কিছু ভূমিকা থাকে এবং এই সেমিনারের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্যোগকে আইপিডিসি ফাইন্যান্স সবসময়ই সমর্থন করেছে। তারই ধারাবাহিকতায়, এবার আমরা নারী সংগঠনের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত।

এই সেমিনারটির লক্ষ্য ছিল ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং নারী স্বাস্থ্যের গুরুত্ব ও সমর্থন বৃদ্ধিতে আইপিডিসি’র কর্মীদের উত্সাহিত করা। সেমিনারটি আয়োজনের মাধ্যমে আইপিডিসি’র লক্ষ্য একটি স্বাস্থ্যসচেতন দল গঠন করা, যারা প্রতিরোধমূলক যত্নে ও সুস্থ থাকতে সক্রিয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী।

এ প্রসঙ্গে আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর ফাউন্ডার ও চিফ কো-অর্ডিনেটর এম. এম. জাহিদুর রহমান বলেন, “ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ, যা অবহেলার কোন সুযোগ নেই। আইপিডিসি’র সাথে যৌথভাবে আমরা নারীদের সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতন করার চেষ্টা করছি। এরইসাথে, আমরা দেশব্যাপি নারী ক্ষমতায়নে কাজ অব্যাহত রাখতে আশাবাদী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর