1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ট ওসি হিসেবে জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর কাছ থেকে পদক গ্রহণ করছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান।

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের একমাস পূর্ণ হলো শামছুল হুদা খানের। ময়মনসিংহ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প এলাকা খ্যাত ভালুকা মডেল থানা। বাংলাদেশ পুলিশের চৌকস, দক্ষ ও পেশাদার পুলিশ অফিসার শামছুল হুদা খানের।

ইতিমধ্যে তিনি তার পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। মাত্র এক মাসে ওসি শামছু হুদা খানের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষ বিশ^াস করতে শুরু করেছে, আইনের আশ্রয়ে পুলিশের কাছে সাধারণ মানুষ পূর্ণ সহযোগীতা পাবে। ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়ে ইতিমধ্যে শামছুল হুদা খান তার কাজের স্বীকৃতিও পেয়েছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তবর্তি সরকার গঠিত হয়। নতুন সরকারের সময় ভালুকা মডেল থানার প্রথম ওসি শামছুল হুদা খান। বিগত সরকারের সময়ে নানা বিতর্ক ও অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। বিগত দিনের অভিযোগ কাটিয়ে নতুন রূপে নাগরিক সেবায় মনোযোগী হয়েছে পুলিশ।

ভালুকার সাধারণ মানুষ বরাবরই শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কিছু দালাল তাদের নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করে, পুলিশকে বিতর্কিত করেছে।

যে কারণে ৫ আগস্টের পরে পুলিশকে কিছুটা বেকায়দায় পরতে হয়েছিল। বলাযায় পুলিশ বদনাম কাটিয়ে উঠতে শুরু করেছে। পুলিশের কাছে শান্তিপ্রিয় সাধারণ মানুষের চাওয়া অতিসামান্য। এখানে ভূমিদস্যু, থানার দালাল, মাদক ব্যবসায়ীদের দূর্দান্ত দাপট। আমাদের মত আমজনতার জানা না থাকলেও একজন পুলিশ অফিসার নিশ্চয়ই জানেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অসততা ও আইনের অপপ্রয়োগের মত অপরাধ সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। নিকট অতীতে আমরা এমনটাই দেখেছি। তাই এই অপরাধ গুলোকে নির্মূলে আপনার আপোষহীন মনোভাব সাধারণ মানুষ দাবী করতেই পারে।

এই এলাকায় চাঁদাবাজী একেবারে নেই তা নয়, তবে এখানে মাদকের বিস্তার আছে। প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় জাতির ভবিষ্যৎ কিশোর-যুবকদের জীবন বিনাশকারী সমাজ ধ্বংসকারী মাদকের বাজার এখানে বেশ জমজমাট। মাদক নির্মূলে আপনার যে কোন কঠিন ভূমিকায় ভালুকার সুশীল সমাজসহ সর্বস্তরের নাগরিক আপনার পাশে থাকবে। জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে ইতিমধ্যে জেলার গুরুতর অপরাধ দমনে ময়মনসিংহ জেলা পুলিশের যে সফলতা রয়েছে তার ধারাবাহিকতা আমরা ভালুকাতেও দেখতে চাই। আমরা মনে করি পুলিশ সুপারের নির্দেশনায় সমাজ থেকে মাদকের মূল উৎপাটন করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

এই জন্য প্রয়োজন পুলিশ ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ প্রয়াস। আমরা যদি নাগরিক সমাজকে সচেতন করতে পারি। অপরাধ মুক্ত সমাজ গঠনে তাদেরকে সম্পৃক্ত করতে পারি। প্রতিটি পরিবার থেকে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের স্লোগান তুলতে পারি, তাহলে মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ মুক্ত সমাজ গঠনে আমাদের সফলতা আসবেই। পুলিশকে অবশ্যই দুষ্টের দমন ও শিষ্টের লালন নিশ্চিত করতে হবে। শান্তিপ্রিয় সাধারণ মানুষের দাবী ভালুকা মডেল থানাকে দালাল মুক্ত রাখা। ভালুকা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শামছুল হুদা খানের অঙ্গীকার হোক অপরাধ মুক্ত ভালুকা গড়ার। ভালুকার নাগরিক সমাজের এটাই প্রত্যাশা। শান্তি প্রিয় সাধারণ মানুষের প্রত্যাশা ভালুকা মডেল থানায় দায়িত্ব পালনকালীন সময়ে অফিসার ইনচার্জ হিসেবে আপনি পেশাদারিত্বের স্বাক্ষর রাখবেন।

ইতিমধ্যে আপনার যেটুকু অর্জন আগামী দিনেও তার ধারাবাহিকতা থাকবে। ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান মানিক বলেন, ইতিমধ্যে ওসি শামছুল হুদা খান পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। আমরা আশাকরি তার কাজের ধারাবাহিকতার পাশাপাশি থানা দালাল মুক্ত রাখবেন। তাহলে নাগরিক সমাজ পুলিশের কাছ থেকে প্রকৃত আইনের সেবা পাবেন।

শামছুল হুদা খানের নেতৃত্বে ভালুকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তিময় পরিবেশ বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা। ভালুকার সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিক সমাজের সহযোগীতা আপনার জন্য থাকবে। ভালুকা রিপোর্টার্স ইউনিটি তথা ভালুকা সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার জন্য জন্য শুভকামনা রইল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর