1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তজুমদ্দিনে জেলের আর্থিক জরিমানা

আবুতাহের, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৯জেলে, ২৫ হাজার মিটার জাল ও ৩টি নৌকা আটক করেন। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়, নৌকা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে। অপ্রাপ্ত বয়সের দুই জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়ে হয়েছে।  

মৎস্য অফিস সুত্রে জানা যায়, বরিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেনের নেতৃত্বে মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনসহ মৎস্য অফিসের একটি টিম তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করেন। এ সময় ৯ জেলে, ২৫ মিটার জাল ও তিনটি নৌকা আটক করা হয়। আটক জেলেরা হলেন, আমজাদ (২৬), মোঃ ফরিদ (২৫), শরীফ (২১), মোঃ হোসেন (৩৮), মোঃ ফরিদ (৩৫), মোঃ আলাউদ্দিন (২৬), সোহেল (২২)। আটক জেলের মধ্যে ৭জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ ২০ আর্থিক জরিমানার রায় প্রদান করেন। দুইজন সুফিয়ান ও ফয়সাল অপ্রাপ্ত বয়সের হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের নিকট ছেড়ে দেন। আটক জাল শশীগঞ্জ সুইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর