1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ড. এ এফ এম মতিউর রহমান কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে জনাব ড. এ এফ এম মতিউর রহমান (সাবেক সচিব) ২০ অক্টোবর ২০২৪ তারিখ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের তারিখ হতে আগাামী ০৩ (তিন) বছরের জন্য তাঁকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
জনাব ড. এ এফ এম মতিউর রহমান ১৯৭৩ সালে সরকারি চাকুরি শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে ময়মনসিংহ, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, বিয়ানীবাজার, সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের মতো দায়িত্বশীল পদে চাকুরী করেন।
জনাব মতিউর দীর্ঘ ৪০ বছরের চাকুরীজীবনে উপসচিব হিসেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, যুগ্ম সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব হিসেবে ভূমি আপীল বোর্ড এবং মহাপরিচালক হিসেবে যুব উন্নয়ন বিভাগ, বিআরডিবি, রেডিও বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করেন। এছাড়াও তিনি গ্রামীণ দরিদ্র উন্নয়ন সংস্থার উপদেষ্টা, বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের নির্বাহী পরিচালক, এলজিআরডি-র অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ইউএসএআইডি, প্রগতি, বিআইসিএফ-আইএফসি-র মতো প্রতিষ্ঠানে কাজ করেন।
জনাব মতিউর ২০০০ সাল হতে ২০০২ সাল পর্যন্ত কর্মসংস্থান ব্যাংকে পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ছিলেন। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে তিনি সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি হতে অর্থনীতির ওপর (মাইক্রোক্রেডিট) পিএইচডি করেন। তাঁর কমপক্ষে ৩২টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর লিখিত ২০টি প্রতিবেদন, ৭টি বই প্রকাশিত হয়েছে যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি ডিপ্লোমা অন এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস এন্ড ইকোনোমিস্ট সেন্ট পিটারসবার্গ (লেনিনগ্রাঁদ, রাশিয়ান ফেডারেশন), শর্ট কোর্স অন হেলথ ইকোনোমিকস সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিস (সিডিএস) ইউনিভার্সিটি অব ওয়েলস, যুক্তরাজ্য, সার্টিফিকেট কোর্স অন রিজিওনাল ফলোআপ মিটিং অন ন্যাশনাল ইযুথ কাউন্সিল, কলম্বো, শ্রীলংকা,সেমিনার অন ইয়ুথ ডেভেলপমেন্ট মালয়েশিয়া ইত্যাদি বহু দেশে প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কসপে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে সমাপ্ত করেন। দেশ ও বিদেশে তিনি ৩০টি পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
তাঁর গবেষণা ও প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার যাপিত জীবন ও প্রশাসন’, ‘পটেনশিয়াল এন্ড প্রসপেক্টস অব বিআরডিবি’, ‘ইমপ্যাক্ট অন স্কিল ট্রেনিং আন্ডার পিএ প্রজেক্টস অব বিআরডিবি’, ‘হোয়াই উই আর পুওর’ প্রভৃতি।
জনাব মতিউর ১৯৫০ সালের আগস্ট মাসে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর