1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গুলশানে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের পক্ষে থেকে আরও অংশ নিচ্ছেন ডিপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল। আর বিএনপির পক্ষে থেকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে বিভিন্ন সময় বলে আসছে বাংলাদেশ সরকার। ধারণা করা হচ্ছে- বিএনপির সঙ্গে এই বৈঠক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বিদ্যুৎ আমদানি বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠক এখন চলছে। সেখানে নেপালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের যে বন্ধুত্ব তা নিয়ে তো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর