1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ. জেড. এম. জাহিদ হোসেন

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শনে আসেন।শনিবার ২৬ অক্টোবর বিএনপির এই হাই প্রোফাইল নেতার আগমনে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, অধ্যক্ষ মো: সেলিম ভূইয়া; বিএনপি’র গবেষনা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীনুর রহমান; এগ্রিকালচার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ হারুনুর রশীদ; শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব, জাকির হোসেন; সাবেক শিক্ষা কর্মকর্তা, জনাব কফিল উদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার আগত অতিথিদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় করেন।

অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, সুযোগ সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আনন্দিত চিত্তে মুগ্ধতা প্রকাশ করেন এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির প্রধান, ড. এ. জেড. এম. জাহিদ হোসেনের আগমনে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর