1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নিরস্ত্র ছাত্র জনতাকে গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্য আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে।

যার অংশ হিসেবে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাঁপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজনকে ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিমসহ শতাধিক আক্রমকারীদের বিরুদ্ধে ০২টি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭, তারিখ-০৮/০৯/২০২৪ খ্রিঃ এবং মামলা নং-৩৪, তারিখ-১০/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সেলিমসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী সেলিমসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিম (৪০), পিতা-হাসেম, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে কাল আদালতে শুনানি হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর