1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণ ও আলোচনা সভা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা শেষে প্রশিক্ষণ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ঝিনুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেফালী খাতুন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর