1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা শাহবাগ থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ সরকার (৪২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর