1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফায়ার সার্ভিসকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২২ অক্টোবর ২০২৪ বিকেল ০৩-০০ ঘটিকায় বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক জনাব আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক মহোদয়ের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক (অপারেশন) জনাব ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার জনাব ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন  ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে।

এর ধারাবাহিকতায় আজকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করা হলো। তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর