1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাসিব হত্যায় ২১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক খুলনাঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের বহুল আলোচিত কলেজ ছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আঃ ছালাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের এপিপি রোমানা তানহা।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, স্বেচ্ছাসেবকলীগ নেতা রওশন আনিজি অন্তু , মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াসির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। এছাড়া খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, মো. তুষার, রায়হান, রুনু হওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, সালমান।

২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহাসীন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ২৭ জন আসামির নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। তার মধ্যে একজন শিশু ছিলো। সে আগেই আদালত থেকে বেকসুর খালাস পায়।
নিহত হাসিবুর রহমান হাসিবের পিতা হাবিবুর রহমান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট না। ভেবেছিলাম কয়েকজন আসামির ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করবো।

আদালতের সরকারি কোঁসুলি রোমানা তানহা বলেন, আদালত অবশ্যই সম্পূর্ণ বিচার করেই রায় দিয়েছেন। কিন্তু আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। আমরা কাগজপত্র তুলবো। মামলার বাদীর সঙ্গে কথা বলে হাইকোর্টে আবেদন করবো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর