1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলের যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে আট জেলেকে ১৫ দিনের কারাদণ্ড

সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে আট জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিরাতখোল গ্রামের আবুল শেখের ছেলে মোতালেব, একই উপজেলার দেলুয়া গ্রামের গফুর শেখের ছেলে আবু হাসান, আবু সামার ছেলে আবু হানিফ, বারেক মোল্লার ছেলে মামুন মোল্লা, নজরুলের ছেলে মনিরুল, মান্নানের ছেলে রফিক, আরিফ ও এলাহি আকন্দের ছেলে শহিদ।

টাঙ্গাইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, আটককৃত জেলেদের জালের দৈর্ঘ্য প্রায় ১০ হাজার মিটার। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান , জেলার সদর উপজেলায় কাকুয়া, কাতুলি ও হুগড়া ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ আটজন জেলেকে আটক করে তাদের প্রত্যেকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর