1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ

মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা):
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের একটি বসত ঘর হতে জেলে পুর্নবাসনের ২৪ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্র জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তার জামাতা শহিদ তাদের বসত ঘরে এসব চাল রক্ষিত ছিলো।

সংবাদ পেয়ে ইউএনও শুভ দেবনাথ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন পুলিশসহ অভিযান চালিয়ে সরকারী সিল মোহর কৃত ২৪ বস্তায় ৭২০ কেজি চাল উদ্ধার করেন। এসময় ওই ঘরের বাসিন্দা নারী পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধারকৃত চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়।
ইউএনও শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি সুত্র দাবী করেছে, প্রতিবছর জেলে পুর্নবাসনের চাল বিতরনকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারনে ইউপির একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্ধকৃত চাল পরিমানে কম দেয়াসহ অসংখ্য জেলেদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা হয়। এর আগেও একাধিকবার সরকারী চাল জব্দ করা হলেও কালোবাজারী সিন্ডিকেট ধরা ছোয়ার বাইরে রয়ে যায়। সাধারণ জেলেদের দাবী, সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর