1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ নবজাতক হাসপাতাল নিয়ে এলো সর্বাধুনিক ৫ শয্যা বিশিষ্ট এনআইসিইউ”সোনা মনি করার্ন

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৭৭ বার পঠিত

দেশে এই প্রথম বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিঃ বিনামূল্যে সর্বাধুনিক এনআইসিউ চিকিৎসার জন্য পাঁচ শয্যার সোনামনি কর্নার চালু করেছে। রোববার রাতে সাইনবোর্ড এলাকায় হাসপাতালের ৭ম তলায় এনআইসিউ ৩ এর উদ্বোধন করা হয়। এসময় সময় পথ শিশু,পরিত্যক্ত ও দুস্থ নবজাতকের বিনামূল্যে চিকিৎসার জন্য উদ্বোধন করা হয়েছে পাঁচ শয্যার সোনামনি কর্নার।

এসময় হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডাক্তার মজিবুর রহমান বলেন, এখানে নবজাতকের জন্য ৩০০ শয্যা ও মায়েদের জন্য ১০০ শয্যা এনআইসিউ রয়েছে। একটি শিশু বা গর্ভবতি মা যেন উন্নত চিকিৎসার অভাবে মারা না যায় সেজন্য দেশের সর্বাধুনিক এনআইসিউ সুবিধা স্বল্প মূল্যে দেওয়ার উদ্দেশ্যে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এই হাসপাতাল পরিচালিত হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা নবজাতকদের চিকিৎসা নিশ্চিৎ কল্পে মাদার সেল ফাউন্ডেশনের মাধ্যমেও স্বল্পমূল্যে প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকায় পরিত্যক্ত নবজাতক পেলে আমাদের কাছে নিয়ে আসবেন চিকিৎসার দায়িত্ব আমাদের। মুসলিমদের জন্য পর্দার সুব্যবস্থাসহ নারী চিকিৎসক রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নারায়নগঞ্জের সিভিল সার্জন প্রফেসর এ এফ এম মশিউর রহমান বলেন, আমার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে এমন একটি হাসপাতাল হওয়ায় আমি গর্বিত।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক ডাক্তার তানিয়া ইসলাম, মাহমুদা সুলতানা আসমা, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট নার্গিস আফরোজ, এডিসি নারায়নগঞ্জ ইসমাত আরা, বিশ্ব নবজাতক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাক্তার আকিল মহেশ্বরী প্রমুখ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর