1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত ইউ এস অ্যাম্বাসি। ২০ অক্টোবর ২০২৪ সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস” অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি; প্রধান অতিথির বক্তব্য দেন ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন; সভাপতির বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্স-এর অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন। এরপর ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে ওয়াটার রেসকিউ ও মেডিক্যাল সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়। এ সময় ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিগণ সম্মিলিতভাবে ইকুইপমেন্ট ডিসপ্লে পর্যবেক্ষণ ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি ওয়াটার রেসকিউ বোট, ১১০টি লাইফ ভেস্ট, ২৮টি কাস্টম ব্যাগ, ৮৯টি ক্যারাবিনা, ২০টি বাঁশি, ১২০টি জাম্প স্যুট, ৫ বক্স এন-৯৫ মাস্ক, ১০০টি স্মল ও ১০০টি লার্জ হ্যাজমত মেডিক ব্যাগ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর