1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিক্ষাঙ্গনে বিরাজ করছে নৈরাজ্য ও বিশৃঙ্খলা- আল মামুন।

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর ব্যুরোঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪০ বার পঠিত

সন্ত্রাসী কার্যক্রমে বিপর্যস্ত হতে চলেছে দেশের শিক্ষাঙ্গন। শিক্ষার পরিবেশ হচ্ছে বিঘ্নিত ও অনিশ্চিত। শিক্ষাঙ্গনে বিরাজ করছে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা। বিপথগামী হচ্ছে নিরীহ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আল মামুন।
গত রবিবার বিকালে কারমাইকেল কলেজ শাখার সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আল মামুন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলো সন্ত্রাসমুক্ত করতে হবে, শিক্ষার্থীদের হলগুলোতে নানাভাবে হয়রানি করা হয়, সেগুলো বন্ধ করতে হবে। একই ছাদের নিচে থাকা আমরা সবাই এক, সকলের পরিচয় আমরা শিক্ষার্থী। সকল ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো আদায়ে ছাত্রসংগঠনগুলোকে কাজ করতে হবে। এ সময় তিনি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে যা যা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় ছাত্রসমাজের নেতা কামরুজ্জামান কামরানের সভাপতিত্বে ও সদস্যসচিব মামুনুর রহমানের পরিচালনায় সম্মেলনের মাধ্যমে রংপুর কারমাইকেল কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন দিপ্ত ও মেহেদি হাসান রাব্বিকে সাধারণ স¤পাদক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত আসিফ, রংপুর মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম, রংপুর জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, রংপুর মহানগরের সাধারণ স¤পাদক আলমগীর হোসেন জসিম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ স¤পাদক শহীদ বাবু, মহিবুল্লাহ আল মোমেন, কেন্দ্রীয় স¤পাদক সাদ্দাম হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার স¤পাদক মাহমুদুর রহমান পাভেল, সদস্য শাখাওয়াত হোসেন শিপু, রংপুর মহানগর শাখার সাদিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর