
রাজধানীর ডেমরায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮-অক্টোবর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ডেমরার চৌরাস্তা এলাকায় হাজী বোরহান উদ্দিন স্টীল কমপ্লেক্স সংলগ্ন থেকে মো. খলিল মিয়া (৩৮) এবং মো. হাসান সিকদার (২৫) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি টিম। এ সময় গাজাঁ পরিবহন কাজে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকাপ (ঢাকা-মেট্রো-ন-১৪-০৬২০) আটক করা হয়।
সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব থেকে পিকআপে করে বেশ কিছু মাদক নিয়ে একটি গাড়ী ঢাকার ভিতরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি টিম আগে থেকেই ডেমরার সুলতানা কামাল সেতুর ঢালে অবস্থান করছিল। এ সময়ে পিকআপ গাড়ি সংশ্লিষ্ট স্থানে আসলে গাড়ির গতিরোধ করে র্যাব।
এ সময় তাদের সাথে বাকবিতন্ডা এক পর্যায়ে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা কেরেট ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ ছাড়া গাজা পরিবহনের কাজে ব্যবহৃত (ঢাকা–মেট্রো-ন-১৪-০৬২০) একটি সিঙ্গেল কেবিন পিকআপ আটক করা হয়। জানা গেছে এসব গাজা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিক বিক্রি করার জন্য ভৈরব থেকে ঢাকায় আনা হয়েছিল। যাহার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
এ বিষয়ে র্যাব-১০ এর ডিএডি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.হুমায়ুন কবির বাদী হয়ে ওই দিনই বিকেলে ডেমরা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা অফিসার ইনচার্জ মো.ইলিয়াছ হোসেন বলেন, র্যাব-১০ মাদক কারবারীদের আটক করে থানায় সোপর্দ করলে আমরা আসামিদের আদালতে প্রেরণ করে দেই।