1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব। 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব উদ্বোধন করেন তরী বাংলাদেশের আহবায়ক শামিম আহমেদ। 
রবিরাব ২০ অক্টোবর সকালে শহরের  টেংকেরপাড় পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রকাশনা উৎসব ও আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মাসুমের  সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া।
অনুষ্ঠানে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি তরী বাংলাদেশের আহবায়ক শামিম আহমেদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রুপালি বাংলাদেশ ’পত্রিকাটি এগিয়ে যাবে। পত্রিকাটি ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সংবাদসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নদী ও পরিবেশ সুরক্ষায়, নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে পথিক টিভি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ বলেন, বাংলাদেশে অনেক পত্রিকার ভীড়ে “জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ” বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভুমিকা রাখবে এবং পাঠকের হাতে বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করছি।
প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান নাহিদ,পিস ভিশন বাংলাদেশ সাধারন সম্পাদক শরীফ আহমেদ খান, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও কন্ঠ শিল্পী শাহাদাত হোসেন সোহেল,জেলার সিনিয়র সেচ্ছাসেবী কোহিনুর আক্তার প্রিয়া, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাসান, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল, আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আবু সুফি,আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নিশাদুল ইসলাম, আলোকিত সকাল জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সদস্য মোঃ খোকন মিয়া, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি(অনলাইন) জানে আলম রনি, ভিডিভি সদস্য জসিম উদ্দিন ও রুপালী বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর