1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

১৭ বছর পর সাঘাটায় জামায়াতের যুব সমাবেশ

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

গাইবান্ধার গাইবাসাঘাটা উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার  যুব বিভাগের  আয়োজনে বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। 

সাঘাটা উপজেলা শাখার সভাপতি, যুব বিভাগ ও সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী এনামুল হক সরকারের সভাপতিত্বে ও আশিকুর রহমান আপেল ও গোলাম রাব্বীর  সঞ্চালনায় যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী  বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন, গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বিশেষ  অতিথি ছিলেন, সহ সভাপতি বিআরই এল রেনায়েল আলম,সাঘাটা উপজেলা শাখার আমীর ইব্রাহিম হোসাইন, আবদুল গফুর প্রমুখ। শনিবার সকাল থেকেই উপজেলা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী জড়ো হতে থাকে।

যুব সমাজকে ঘিরে দলীয় নেতাকর্মী বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। যুব সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পদের নেতা কর্মী   উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর