1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফিফার আনুষ্ঠানিক ঘোষণা, ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বর্তমানে ইউরোপের ছায়া মাড়িয়ে অনেক দূরে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে ফিফার ক্লাব বিশ্বকাপ আবারও ইউরোপসেরা ক্লাবের বিপক্ষে নামার সুযোগ করে দিচ্ছে মেসি-লুইস ‍সুয়ারেজদের। যা নিয়ে আগে থেকেই একটা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ (রোববার) ভোররাতে ইন্টার মায়ামির ইতিহাসগড়া এক জয়ের পর। অর্থাৎ, ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২ প্রতিযোগীর একটি মায়ামি।

এদিন ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির হ্যাটট্রিকে স্বাগতিকরা নিউ ইংল্যান্ড রেভোল্যুশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে। আর এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট ৭৪। আগের ম্যাচ জিতেই তারা মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড শিরোপা পেয়েছিল। আজ আনুষ্ঠানিক উদযাপনের দিনই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদের বিশ্বকাপ খেলার সুখবরটি দিলেন।

ম্যাচ শেষে ফিফা সভাপতি মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাসের উপস্থিতিতে বক্তব্য দেন। আর এই সময়েই ফিফা ২০২৫ ক্লাব বিশ্বকাপে মায়ামির জায়গা পাওয়ার তথ্য নিশ্চিত করেন ইনফান্তিনো। উত্তর আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপের প্রতিযোগিতা (কনকাকাফ) থেকে বৈশ্বিক আসরটির জন্য চারটি স্পট নির্ধারিত ছিল। তার শেষ স্পটটি দখলে নিলো এমএলএস শিল্ডজয়ী ও ইস্টার্ন কনফারেন্সে দীর্ঘদিন পয়েন্টের শীর্ষে থাকা মায়ামি।

মেসিদের সুখবর দিয়ে গ্যালারিভর্তি মায়ামির দর্শকদের উদ্দেশ্যে ফিফা সভাপতি বলেন, ‘আপনাদের তিনটি বিষয় বলার আছে। প্রথমত, সাপোর্টার্স শিল্ড জয়ের জন্য অনেক অভিনন্দন। দ্বিতীয়ত, আপনার ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এবং সর্বশেষ, আপনাদের হার্ড রক স্টেডিয়ামেই ৬৫ হাজার দর্শকের সামনে আসন্ন  টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বসেরা ক্লাব হওয়ার এই প্রতিযোগিতায় ইউরোপ (উয়েফা) থেকে ১২, লাতিন আমেরিকার (কনমেবল) ৬, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপের কনকাকাফ মিলিয়ে ৪, এশিয়ার (এএফসি) ৪, আফ্রিকা মহাদেশ (সিএএফ) থেকে ৪ এবং বাকি ২টি স্পট ওশেনিয়া মহাদেশের (ওএফসি) জন্য রাখা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর