1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তানোর- রাজশাহী রুটে বাগধানিতে ৩টি সিএনজি ভাঙচুর- তীব্র নিন্দা ও প্রতিবাদ

সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির ৩টি সিএনজি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়েছে।

তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি কুদরত আলী এই প্রতিবেদককে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উপর্যুপরি সিদ্ধান্ত ও ৩টি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানা গেছে গত ১২/১০/২৪ ইং তারিখে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর প্রধান কার্যালয় ৫৭৩- শিরোইল, ঘোড়ামারা, বোয়ালিয়া রাজশাহীর আহ্বায়ক, নজরুল ইসলাম (হেলাল) এর সভাপতিত্বে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মালিক, শ্রমিক, নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী তানোর- আমনুরা রুটে প্রতিদিন ৩৫ টি সিএনজি চলাচল করিতে পারিবে। ৩৫টির বেশি চলাচল করিতে পারিবে না এবং ৩৫ টি সিএনজির জন্য টোকেন দেওয়া হবে। প্রতিটি বাসের আগে ২ টি করে সিএনজি যাত্রী পরিবহন করিতে পারিবে। টোকেন প্রাপ্ত ৩৫ টি সিএনজি ছাড়াও, ভিআইপি ও প্রশাসনের লোকজনের জন্য ও জরুরী সেবায় রোগী পরিবহনে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে।

সভাই আরো সিদ্ধান্ত হয় যে, সকাল ৭-০০ টার আগে সিএনজি গুলো চলাচল করিতে পারিবে এবং রাত ৮-০০ টার পর রাজশাহী- তানোর- আমনুরা রুটে অতিরিক্ত সিএনজি চলাচল করিতে পারিবে। এই সিদ্ধান্ত গত ১৫/১০/২৪ ইন তারিখ হইতে কার্যকর হইবে।

গত ১২/১০/২৪ ইং তারিখ (শনিবার) রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে উল্লেখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমী গৃহীত হয়। গৃহীতসিদ্ধান্ত তানোর থানার মোড় সিএনজি মালিক ও চালক সমিতির সভাপতি কুদরত আলি ও সাধারণ সম্পাদক, রাকিবুল হাসানকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে চান্দুরিয়া, বাগধানি, দুয়ারী ও বায়া দিয়ে কোন সিএনজি চলাচল করিতে পারিবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অদ্য ১৬/ ১০/ ২৪ ইং তারিখে তানোর- রাজশাহী রুটের বাগধানি নামক স্থানে সড়ক পরিবহন গ্রুপের চেকপোষ্টের সামনে তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির ৩টি গাড়ির সামনের বড় গ্লাস ভেঙ্গে ফেলা হয়। তানোর থানার মোড় সিএনজি মালিক- চালক সমিতির সভাপতি, কুদরত আলী এই প্রতিবেদককে বলেন, পূর্ব আলোচনা বা কোনো প্রকার সমঝোতা ব্যতীত, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের এহেনো উপর্যুপরি এসিদ্ধান্ত ও তিনটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং তানোর থানার মোড় সিএনজি মালিক চালক সমিতির সদস্যদের সাথে বসে সমঝোতার মাধ্যমে এ সমস্যার সমাধান চাচ্ছি ও যে তিনটি গাড়ি ভেঙ্গেছে তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর