1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

র‍্যাব -১৪ ময়মনসিংহের অভিযানে ৬২৮৫ কেজি ভারতীয় জিরা  উদ্ধার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
১৫ অক্টোবর ২৪ তারিখ র‍্যাব-১৪,  সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় রাত অনুমান ২১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকনপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করে।
এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আসামী  ওয়াদুদ মাস্টার(৩৮), সিরাজুল (৩২), জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী(৪২)সহ অজ্ঞাতনামা আসামীগন দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ২১৫ (দুইশত পনের) বস্তায় মোট ৬৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক মূল্য = ৩৫,১১,৭৫০ /- (পয়ত্রিশ লক্ষ এগার হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। র‍্যাব -১৪ ময়মনসিংহ প্রেস রিলিজের মাধ্যমে জানান
চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে  জব্দকৃত জিরা উক্ত থানায়  হস্তান্তর করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর