1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মানিকগঞ্জে ২ হাজার রোজাদারকে ইফতার করালো বসুন্ধরা গ্রুপ।

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১১ বার পঠিত

মানিকগঞ্জে তৃতীয় দিনেও ভাসমান ও ছিন্নমূল রোজাদারদের মাঝে দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এ ইফতার বিতরণ কার্যক্রম চলছে। রমজান মাসজুড়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানের মতো মানিকগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদরাসায় এবং ভাসমান ও ছিন্নমূল রোজাদারদের মধ্যে দুই হাজার প্যাকেট করে ইফতার বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় ভাসমান ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পরে বানিয়াজুরি ইউনিয়নের ১৪টি মসজিদের মুসল্লিদের ইফতার দেওয়া হয়।
জানা যায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির তত্ত্বাবধানে ঘিওর উপজেলা মডেল মসজিদে ১০০ প্যাকেট, থানা মসজিদে ১০০, ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ডে ২০০ এবং বানিয়াজুরি ইউনিয়নের মাদরাসায়, তাড়াইল মসজিদে, ১ নম্বর ঠাকুরকান্দী জামে মসজিদে, ঠাকুরকান্দী বায়তুল মামুর, নয়াচর কেন্দ্রীয় মসজিদ, তীর্থঘাটা নয়াচর দক্ষিণপাড়া, কাকজোর বায়তুল মামুর, বায়তুল আকসা জামে মসজিদ, শোলধারা জামে মসজিদ, নুরান জামে মসজিদ, বানিয়াজুরী জামে মসজিদ, বায়তুল্লাহ জামে মসজিদ, শোলকুরা জামে মসজিদ, করচাবাধা নতুন মসজিদে মোট ১৬০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছোলা, খেজুর, মুড়ি, পানি ও বিভিন্ন ফলসহ আট ধরনের খাবার রয়েছে।

ভাসমান রোজাদার আব্দুল মতি বলেন, আমি পেশায় একজন ফেরিওয়ালা, রাস্তায় এবং বাসে ঘুরে ঘুরে বই বিক্রি করি।

বানিয়াজুরি এলাকায় বাস থেকে নেমে দেখি একটি স্থানে ইফতার দিচ্ছে, তখন আমি সেখানে গিয়ে একটি প্যাকেট নিই। প্যাকেট নিতে গিয়ে জানতে পারি, এ ইফতার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি, যারা এ উদ্যোগ নিয়েছেন, তাদের তুমি (আল্লাহ) আরও বড় করো এবং এভাবে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো।
তাড়াইল ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন সিফাত বলেন, আমি দেখেছি, শীতের মধ্যে শীতার্তদের মাঝে কম্বল দিয়েছে, রমজানে ইফতার দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ যেভাবে দেশের জন্য কাজ করছে, ঠিক একইভাবে ইসলামের জন্যও কাজ করে যাচ্ছে।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সেবা করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর