1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় সহদর ভাইয়ের নির্যাতনে কোন ঠাসা আলমগীর মিয়া 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের ছোট ভাই  আলমগীর হোসেনের উপর অমানুষিক নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে বড় ইমাম হোসেনের বিরুদ্ধে। 
সরেজমিনে গিয়ে জানা যায়, মাছিহাতা গ্রামের মৃতঃ আব্দুল ফয়েজ এর ছেলে আলমগীর হোসেনের পিতার কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি   নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সহদর দুই ভাইয়ের মধ্যে। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান ১৯৯০ সালে
তার পিতা ফয়েজ মিয়া ১৬ শতক কৃষি জমি তাকে সাফকবলা দলিল করে দিয়ে যায়, যার দাগ নাম্বার ১৯ খতিয়ান নাম্বার ৫৫৩,৪৭৩ এর খতিয়ানে।
৭ শতক কৃষিজমি আমি আমার পিতার কাছ থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করি আলমগীর মিয়া আরো বলেন, আমার ভাই ইমাম হোসেন দীর্ঘ চার বছর ধরে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বর্তমান সরকার পতন হওয়ার পরে বিএনপির জনৈক প্রভাবশালী এক নেতার নাম ভাঙিয়ে আমাকে প্রতিনিয়তই হয়রানি করছে ইমাম হোসেন। আলমগীর হোসেন আরো বলেন আমার বড় ভাই ইমাম হোসেন আমার ক্রয়কৃত সম্পত্তি তার নিজের বলে দাবি করছে।
এই বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে  একাধিকবার গ্রাম্য সালিশ করা হয়েছে। সালিশের মাধ্যমে ইমাম হোসেন বিচার রায় মানলেও, সালিশ থেকে চলে গিয়ে ফোনে সালিশকারদেরকে বলেন আপনাদের এই বিচার আমি মানি না, আমি আমার বাবার সম্পত্তি চাই। আদালতের মাধ্যমে বিচার চাইবো, তখনকার সালিশকারক ইব্রাহিম মুন্সী, ইমাম হোসেনের আপন চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল মিয়া সাংবাদিকদের কে বলেন আলমগীর হোসেন ও ইমাম হোসেন তারা আপন দুই ভাই, তাদের দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমরা বহুবার সালিশি করেও তার সুরাহা করতে পারিনি, ইমাম হোসেন কয়েকদিন পরপর পুলিশ প্রশাসন ও সাংবাদিক নিয়ে, আলমগীরের বাড়িতে প্রবেশ করে হুমকি ধমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়।
তার অমানুষিক নির্যাতনে চরম আতঙ্কের মধ্য বাড়ীতে বসবাস করছি। আমি তার অত্যাচার থেকে পরিত্রাণ চাই। এ বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন বলেন,আমি তার বিরুদ্ধে সাতধারা মামলা করে রেখেছি। সে ইমরাইলকান্দি তার শ্বশুর বাড়ির লোকজন দিয়ে আমাকে হুমকি ধমকি দেয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর