1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের টহল এবং গোয়েন্দা নজরদারি

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

রবিবার ১৩ অক্টোবর ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা- ২০২৪ উপলক্ষে গত ০১ অক্টোবর হতে বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকা সমূহের পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড পূর্ব জোন। আজ এই দশমীর দিনে পূর্ব জোন আওতাধীন কক্সবাজার জেলার ২৪ টি পূজা মন্ডপ ও চট্টগ্রাম জেলার ৩৩ টি পূজা মন্ডপের চারপাশে বহিরাগত লোকজন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেইদিকে বিশেষ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের আওতাধীন এলাকা সমূহে প্রতিমা বিসর্জনের সময় আগত লোকজন যাতে অতি উৎসাহী হয়ে বোটের ধারন ক্ষমতার অতিরিক্ত লোক না উঠে, বোটে অবস্থানরত অবস্থায় সকলকে লাইফ জ্যাকেট পরিধান, সাঁতার না জানা ব্যক্তিকে বোটে না উঠার জন্য পরামর্শ বিষয়ক জনসচেতনামূলক মাইকিং করা হয়েছে। এছাড়াও পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্খিত ঘটনা হতে জনসাধারণকে উদ্ধারের জন্য কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার পরবর্তী ও চিকিৎসার জন্য মেডিক্যাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর