1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চট্টগ্রামের গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক ও অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আজ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪: গ্রাহকদের জন্য অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের সহযোগিতায় চট্টগ্রামে একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক ‘তারা’ ও প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি ১৯ সেপ্টেম্বর ২০২৪ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রায় ১০০ জন গ্রাহকের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ব্যাংকটির গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এটি গ্রাহকদের সার্বিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

এই আয়োজনে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসকরা। অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. চন্দন কুমার দাস এবং চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অব কার্ডিয়াক সার্জারি ডা. জিয়াউর রহমান জটিল সার্জারির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা আলোচনার পাশাপাশি অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের উন্নত চিকিৎসা সেবা নিয়েও আলোচনা করেন।

এছাড়াও, চিফ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট মাহফুজা আফরোজ সাথী ‘মুড অ্যান্ড ফুড’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন, যেখানে তিনি পুষ্টি ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ, ক্লাস্টার ম্যানেজার জাহেদুল ইসলাম মজুমদার, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, ব্রাঞ্চ ম্যানেজার অলোকা সারাহ এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।

অন্যদিকে অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার অমিতাভ ভট্টাচার্য, সিনিয়র এক্সিকিউটিভ সায়মা চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রাহক ও সহকর্মীদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংক অঙ্গীকারবদ্ধ। গ্রাহকদের সেবা ও সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকিং খাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর