
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমী দিনে কচুয়া ইউনিয়নের বেশ কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় এসব পূজা মন্ডপ পরিদর্শন করা হয় । সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, কচুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, কচুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান রানা, সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমি আক্তার মিষ্টি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।