1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনসিসি ব্যাংক চারটি নতুন এসএমই পণ্যসেবা চালু করলো 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে “এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস একাউন্ট” নামে নতুন ৪টি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক।

ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে সম্প্রতি এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের এক সম্মেলনে এ পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, এসএমই উদ্যোক্তাদের আবাসিক/বাণিজ্যিক ভবন ক্রয়, নির্মাণ ও সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকার ঋণসীমায় “এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন”, যানবাহন ক্রয়ের জন্য ৫লক্ষ টাকা থেকে ৫কোটি টাকার ঋণসীমায় “এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন”, এসএমই ডিলার/এজেন্ট/ডিস্ট্রিবিউটরদের জন্য ১ লক্ষ টাকা থেকে ৫কোটি টাকার ঋণসীমায় “এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স” এবং কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নূন্যতম ২৫,০০০ টাকা স্থিতি সংরক্ষণে আকর্ষণীয় সুদ প্রাপ্তির চলতি হিসাব “এনসিসি এসএমই বিজনেস একাউন্ট” নামে ০৪টি নতুন এসএমই পণ্যসেবা চালু করা হয়েছে। এসএমই উদ্যোক্তাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পণ্যসেবাগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর