1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূজায় পাহারা দিতে হবে কেন, আগে তো দিতে হয়নি : রিজভী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পূজায় কেন পাহারা দিতে হবে? আজ থেকে ৩০ বছর আগে ২৫ বছর আগে তো এটি দিতে হয়নি। বরং যত পূজা ঘনিয়ে আসতো আমাদের যারা মুসলমান ছেলে-মেয়ে, স্কুল-কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি আমাদের মধ্যেও একটি আনন্দের হিল্লোল পড়ে যেত।

বিএনপির আমলে কখনো এ ধরনের পরিস্থিতি হয়নি। আমাদের সংস্কৃতি এক। বিভাজন তৈরি করেছে পরাজিত শক্তি এবং তার দোসররা। কারণ তারা বিভাজন করে ক্ষমতায় থাকতে চায়।

শনিবার (১২ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল। কিন্তু তখনও মানুষ স্বাধীনতা ভোগ করেছে। তখনও দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে। তাহলে আজকে কেনো পূজামণ্ডপে পাহারা দিতে হয় দেবালয়ে সতর্ক থাকতে হয়? দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে জনগণের নাম করে ১৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য, এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য, এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য। কিন্তু ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। পাচার করেছে শেখ পরিবার, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা, তার ভাই-ভাতিজারা।

মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদকের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর